বিষয়বস্তুতে চলুন

কুরাসাও

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুরাসাও

Kòrsou
Country of Curaçao
Land Curaçao (ওলন্দাজ)
Pais Kòrsou (Papiamento)
সংগীত: "Himno di Kòrsou"
(ইংরেজি: "Anthem of Curaçao")
Location of Curaçao
Location of Curaçao (circled in red)
ধর্মনিরপেক্ষ রাষ্ট্রKingdom of the Netherlands
Before separationNetherlands Antilles
রাষ্ট্র স্বীকৃতি১০ অক্টোবর ২০১০
রাজধানী
এবং বৃহত্তম শহর
উইলেমস্টাড
১২°৭′ উত্তর ৬৮°৫৬′ পশ্চিম / ১২.১১৭° উত্তর ৬৮.৯৩৩° পশ্চিম / 12.117; -68.933
দাপ্তরিক ভাষা
নৃগোষ্ঠী
(২০১৮)
৭৫.৪% কুরাসাও
৯% ডাচ
৩.৬% ডোমিকান
৩% কলম্বোনিয়ান
১.২% হাইতি
১.২% সুরিনামিজ
১.১% ভেনেজুয়েলান
১.১% আরুবা
০.৯% অনির্দিষ্ট
6% অন্যান্য [২]
বিশেষণCuraçaoan
সরকারসংসদীয় গণতন্ত্র প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র তারা সাথে সাংবিধানিক রাজতন্ত্র
• Monarch
Willem-Alexander
• Governor
Lucille George-Wout
• Speaker
Charetti America-Francisca
গিলমার পিসাস
আইনসভাParliament of Curaçao
আয়তন
• মোট
৪৪৪[৩] কিমি২ (১৭১ মা২)
সর্বোচ্চ বিন্দু
৩৭৫ মিটার (১,২৩০ ফুট)
জনসংখ্যা
• ২০২১ আনুমানিক
১,৫৫,০০০[৪] (১৯০তম)
• ঘনত্ব
৩৪৯.১৩/কিমি২ (৯০৪.২/বর্গমাইল)
জিডিপি (পিপিপি)২০উচ্চারণানুসারে২১ [৫] আনুমানিক
• মোট
$৫.৫ billion (১৮৪তম)
• মাথাপিছু
$৩৫,৪৮৪ (৪৫তম)
জিডিপি (মনোনীত)২০২১ আনুমানিক
• মোট
$৩.৫ billion[৪] (১৪৯তম)
• মাথাপিছু
$২২,৫৮১ (৪০তম)
এইচডিআই (২০১২)০.৮১১[৬]
অতি উচ্চ
মুদ্রাNetherlands Antillean guilder
(US dollar also available) (ANG)
সময় অঞ্চলইউটিসি-4:00 (AST)
প্রধান বিদ্যুৎ সংযোগ127 V–50 Hz
গাড়ী চালনার দিকডান
কলিং কোড+5999
আইএসও ৩১৬৬ কোড
ইন্টারনেট টিএলডি.cw

কুরাসাও (ওলন্দাজ: Curaçao)–সরকারিভাবে কুরাসাও দেশ– হলো নেদারল্যান্ডসের অন্তর্গত একটি স্বায়ত্তশাসিত দ্বীপরাষ্ট্র। এটি দক্ষিণ ক্যারিবীয় সাগরের ডাচ ক্যারিবীয় অঞ্চলে অবস্থিত। এটি ভেনেজুয়েলার উত্তর উপকূল থেকে প্রায় ৬৫ কিলোমিটার (৪০ মাইল) উত্তরে এবং আরুবার প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত। ২০২৩ সালের আদমশুমারি অনুযায়ী, দ্বীপটির জনসংখ্যা ছিল ১,৫৫,৮২৬ জন। এর আয়তন ৪৪৪ বর্গকিলোমিটার (১৭১ বর্গমাইল) এবং এর রাজধানী হলো ভিলেমস্টাড।

কুরাসাও, আরুবা ও বোনাইরে মিলে এবিসি দ্বীপপুঞ্জ গঠন করেছে।[৭][৮] সমষ্টিগতভাবে কুরাসাও, আরুবা ও ক্যারিবীয় অঞ্চলের অন্যান্য ডাচ দ্বীপগুলোকে প্রায়শ “ডাচ ক্যারিবীয়” বলা হয়। আয়তন ও জনসংখ্যা উভয় দিক থেকেই কুরাসাও এবিসি দ্বীপগুলোর মধ্যে বৃহত্তম।[৮]

কুরাসাও বিশ্বব্যাপী পরিচিত তার বিখ্যাত কমলার লিকার কুরাসাওয়ের জন্য, যা দ্বীপে উৎপাদিত লারাহা নামের এক ধরনের সাইট্রাস ফলের শুকনো খোসা থেকে তৈরি করা হয়। এই পানীয়টি দ্বীপটির অন্যতম পরিচিত সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রতীক।

“কুরাসাও” নামটির উৎপত্তি সম্ভবত দ্বীপের আদিবাসীদের আত্মপরিচয়মূলক নাম থেকে এসেছে। এই ধারণার সমর্থনে প্রাথমিক স্পেনীয় বিবরণে দ্বীপের অধিবাসীদের “ইন্দিওস কুরাসাওস” নামে উল্লেখ করা হয়। কুরাসাওয়ের ইতিহাস শুরু হয় আরাওয়াক ও কাকেতিও আদিবাসীদের মাধ্যমে। ১৪৯৯ সালের দিকে আলোনসো দে ওহেদার অভিযানের পর দ্বীপটি স্পেনীয় উপনিবেশে পরিণত হয়। তবে কৃষিজ উৎপাদনের স্বল্পতা ও মূল্যবান ধাতুর অভাবের কারণে একসময় এটিকে “অকার্যকর দ্বীপ” বলা হতো। পরবর্তীতে এটি গবাদিপশু পালনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে।

১৬৩৪ সালে ডাচরা দ্বীপটি দখল করার পর এর অর্থনীতির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বাণিজ্য ও নৌপরিবহন। পরবর্তীকালে কুরাসাও আটলান্টিক দাসব্যবসার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। ইউরোপে নির্যাতনের মুখে পালিয়ে আসা বহু ইহুদি এখানে বসতি স্থাপন করেন এবং এর অর্থনীতি ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

ফরাসি বিপ্লব ও নেপোলিয়নীয় যুদ্ধের সময় ব্রিটিশ বাহিনী দুই দফা কুরাসাও দখল করে, তবে পরে এটি আবার ডাচ শাসনের অধীনে ফিরে আসে। ১৮৬৩ সালে দাসপ্রথা বিলুপ্ত হওয়ার ফলে এর অর্থনীতি ও জনসংখ্যাগত কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসে এবং অভিবাসনের নতুন ধারা শুরু হয়। বর্তমানে ওলন্দাজ ভাষা সরকারি ভাষা হলেও পাপিয়ামেন্তু, ইংরেজি ও স্পেনীয় ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যা দ্বীপটির বহুসাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন।

১৮১৫ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত কুরাসাও ছিল কুরাসাও ও ডিপেন্ডেন্সিস উপনিবেশের অংশ। পরে ১৯৫৪ থেকে ২০১০ সাল পর্যন্ত এটি নেদারল্যান্ডস এন্টিলসের অন্তর্ভুক্ত হয়ে কুরাসাও দ্বীপাঞ্চল হিসেবে পরিচালিত হয়।[৯][১০]

১৯১৪ সালে মারাকাইবোতে তেলের আবিষ্কার কুরাসাওয়ের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনে। দ্বীপটি দ্রুত একটি গুরুত্বপূর্ণ তেল পরিশোধন কেন্দ্র হিসেবে বিকশিত হয়, যা এর অর্থনৈতিক কাঠামোকে নতুন রূপ দেয়। পরবর্তীকালে নেদারল্যান্ডস রাজ্যের অন্তর্গত একটি স্বায়ত্তশাসিত দেশ হওয়ার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করা হয় এবং অবশেষে ২০১০ সালে কুরাসাও স্বায়ত্তশাসিত দেশের মর্যাদা লাভ করে।[১১][১২]

নামকরণ

[সম্পাদনা]

১৫২৫ সাল থেকে দ্বীপটি স্প্যানিশ মানচিত্রে Curaçote, Curasaote এবং Curasaore নামে চিহ্নিত হতে শুরু করে।[১৩] ১৭শ শতাব্দীতে অধিকাংশ মানচিত্রে এর নাম Curaçao বা Curazao হিসেবে দেখা যায়।[১৩] ১৫৬২ সালে অ্যান্টওয়ার্পে Hieronymus Cock-এর তৈরি একটি মানচিত্রে দ্বীপটির নাম Qúracao লেখা ছিল।[১৪]


দ্বীপটির নামের একটি ব্যাখ্যা হলো, Curaçao ছিল সেই নাম (autonym) যা দ্বীপের আদিবাসী জনগোষ্ঠী নিজেদের পরিচয়ের জন্য ব্যবহার করত। প্রাচীন স্প্যানিশ বিবরণেও এই ধারণার সমর্থন পাওয়া যায়; সেখানে আদিবাসীদের Indios Curaçaos নামে উল্লেখ করা হয়েছে।

আরেকটি তত্ত্ব অনুযায়ী, ১৬শ ও ১৭শ শতাব্দীতে ইউরোপীয় সমুদ্র অভিযানের প্রাথমিক সময়ে দীর্ঘ সমুদ্রযাত্রায় ভিটামিন সি-এর অভাবে নাবিকেরা স্কার্ভি রোগে আক্রান্ত হতেন। অসুস্থ পর্তুগিজ বা স্প্যানিশ নাবিকদের এই দ্বীপে রেখে যাওয়া হতো। পরে তাদের জাহাজ ফিরে এলে দেখা যেত, তারা সুস্থ হয়ে উঠেছেন সম্ভবত দ্বীপে জন্মানো ভিটামিন সি-সমৃদ্ধ ফল খাওয়ার কারণে। এই ঘটনা থেকেই পর্তুগিজরা দ্বীপটিকে Ilha de Curação (অর্থাৎ, ‘আরোগ্যের দ্বীপ’ বা ‘নিরাময়ের দ্বীপ’) এবং স্প্যানিশরা Isla de la Curación (‘নিরাময়ের দ্বীপ’) নামে ডাকতে শুরু করে বলে ধারণা করা হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Landsverordening van de 28ste maart 2007 houdende vaststelling van de officiële talen (Landsverordening officiële talen) (ওলন্দাজ ভাষায়) – Overheid.nl এর মাধ্যমে।
  2. ↑ "Curacao"। The World Factbook। Central Intelligence Agency। ৪ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯।
  3. ↑ "Waaruit bestaat het Koninkrijk der Nederlanden?"। Rijksoverheid (ওলন্দাজ ভাষায়)।
  4. 1 2 "Curacao"। The World Bank। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২১।
  5. ↑ van der Molen, Maarten (১৯ সেপ্টেম্বর ২০১৩)। "Country Report Curaçao"। RaboResearch - Economic Research। ২৩ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৭।
  6. ↑ Human Development Index (HDI): Korte Notitie inzake de berekening van de voorlopige Human Development Index (HDI) voor Curaçao (পিডিএফ) (ওলন্দাজ ভাষায়)। Centraal Bureau voor de Statistiek। ২০ ডিসেম্বর ২০১৩। ১৩ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৫।
  7. ↑ Öörni, Juha (৬ অক্টোবর ২০১৭)। Traveler's Paradise—ABC Islands: Travel Guide for ABC Islands (Aruba, Bonaire, Curaçao)। পৃ. ১৬। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৫।
  8. 1 2 van Stipriaan, Alex; Alofs, Luc; Guadelupe, Francio, সম্পাদকগণ (১ জুলাই ২০২৩)। Caribbean Cultural Heritage and the Nation : Aruba, Bonaire and Curaçao in a Regional Context। Amsterdam University Press। ডিওআই:10.24415/9789087283827 (নিষ্ক্রিয় ৫ জুলাই ২০২৫)। আইএসবিএন ৯৭৮৯৪০০৬০৪২৭৮।{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ডিওআই নিষ্ক্রিয় (লিঙ্ক)
  9. ↑ (ওলন্দাজ: Eilandgebied Curaçao, Papiamentu: Teritorio Insular di Kòrsou).
  10. ↑ The English name is used by the governments of Curaçao and Netherlands Antilles, as English was an official language of the Netherlands Antilles and the Island Territory of Curaçao.
  11. ↑ "De komst van de olieraffinaderij op Curaçao"। NationaalArchief.cw (ওলন্দাজ ভাষায়)। ১৮ জুলাই ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২৫।
  12. ↑ "Rijkswet wijziging Statuut in verband met de opheffing van de Nederlandse Antillen (32.213 (R1903))"। Eerstekamer.nl (ওলন্দাজ ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৫।
  13. 1 2 "Curacao Nature"। Curacao Nature – your photo and knowledge database on flora and faunain Curacao। ২৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২৫।
  14. ↑ "Cock's 1562 map"। Library of Congress। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২৫।